• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Headline
পোকখালীতে মৌলানা রেজাউল করিমের মৃত্যু,সর্বমহলে শোকের ছায়া বিলাইছড়িতে আলিখিয়ং রেঞ্জ অফিসের উদ্যোগে চারা বিতরণ পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা পটিয়া এক ব্যবসায়ীর দোকানে নিয়ম বহির্ভূত তালা লাগানোর অভিযোগ! শিক্ষক কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা সম্পন্ন দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের অবসান হলো চৌফলদণ্ডী হাইস্কুলে প্রধান শিক্ষকের

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রেসক্লাবের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, সহ-সভাপতি মাহমুদুল হক বাহাদুর ও ইফসান খান ইমন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস, সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, দপ্তর ও প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, তথ্য ও পাঠাগার সম্পাদক- সানজিদা আক্তার রুনা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহীন এবং নির্বাহী সদস্য আব্দুল হামিদ ও মোহাম্মদ তৈয়ব উল্লাহ।

সভার শুরুতে পূর্ববর্তী মাসিক সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। এরপর প্রেসক্লাবের প্রস্তাবিত তিনতলা ভবনের অগ্রগতি, সংবিধানের প্রয়োজনীয় সংশোধন ও আধুনিকায়ন, সদস্যদের বিভিন্ন প্রস্তাব, সাংবাদিকদের কল্যাণ এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা বলেন, সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন হিসেবে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবকে আরও শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা। সভা শেষে সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা এবং সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে সবাই একযোগে কাজ করার প্রত্যয় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা