• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা পটিয়া এক ব্যবসায়ীর দোকানে নিয়ম বহির্ভূত তালা লাগানোর অভিযোগ! শিক্ষক কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা সম্পন্ন দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের অবসান হলো চৌফলদণ্ডী হাইস্কুলে প্রধান শিক্ষকের বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে -১ বাংলাদেশি নিহত লামায় উপজেলা হাসপাতালে শয্যা সংকটে, অ্যাম্বুলেন্সও বন্ধ লামায় উপজেলা হাসপাতালে শয্যা সংকটে, অ্যাম্বুলেন্সও বন্ধ ইসলামপুর থেকে সরঞ্জামাদিসহ ১২ মাদকসেবী আটক

ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলায় ইসলামাবাদে অবৈধ যানবাহন চলাচল রোধ ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১২ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

​সোমবার (২৪ আগস্ট) ঈদগাঁও উপজেলার  ইসলামাবাদ ইউনিয়নের কবি নুরুল হুদা সড়কে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।

​প্রশাসন সূত্র মতে, উক্ত সড়কে অবৈধ টমটম, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের মাধ্যমে শৃঙ্খলা ভঙ্গ করায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারা অনুযায়ী এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এসময় তাৎক্ষণিকভাবে ১২জন চালক বা সংশ্লিষ্ট ব্যক্তিকে ১২,০০০ (বারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদানও আদায় করা হয়। ​অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষার্থে আনসার বাহিনীর একটি চৌকস টিম সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

​জনস্বার্থে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ঈদগাঁও উপজেলাবাসীর সার্বিক স্বার্থ রক্ষা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা