• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ

Reporter Name / ১৩৯ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মানবিক উদ্যোগের অংশ হিসেবে  অতি বৃষ্টিতে বন্যায় ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার ( ২২ জুলাই) বিএনপি  উপজেলা দলীয় কার্যালয়ের সামনে ৮নং ওয়ার্ডের ধুপশীল এলাকার ১০টি অসহায় পরিবারের জন্য এই খাদ্যসামগ্রী পাঠানো হয়। ত্রাণ আট নং ওয়ার্ড কমিটির সঙ্গে হস্তান্তর করা হয়। সম্পূর্ণ নিজেদের অর্থায়নে আয়োজিত এই কার্যক্রমে ১০টি পরিবারের জন্য মোট ১০০ কেজি চাল, ১০ কেজি ডাল, ২০ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ ও ৫ কেজি লবণ প্রদান করা হয়েছে বলে জানা গেছে। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে বিলাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন ইসলাম,  বিলাইছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান সিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আহমদ এবং স্বেচ্ছাসেবক নেতা সানু রঞ্জন চাকমা, রাহুল মারমা ও মোঃ আল আমিন উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন ইসলাম জানান, এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আগামীতেও আরও কোনো অবহেলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সন্ধান পাওয়া গেলে সরকারের সহযোগিতায় তাদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা