• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

বান্দরবান সদর ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

Reporter Name / ৮২ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলার ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো. সোহেল রানা-কে। রবিবার ২৬ জুলাই বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. সানিউল ফেরদোস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের গত ১২ জুলাই ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন-কে এবং একই তারিখের অপর এক প্রজ্ঞাপন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল মতিন-কে সাময়িক বরখাস্ত করা হয়।পরবর্তীতে ইউপির প্যানেল চেয়ারম্যান-২ ও ৩-কে পরিষদের দায়িত্ব প্রদান করা হলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার সমূহ আশঙ্কা প্রকাশ করে ইউপি সদস্যরা মত প্রকাশ করেন। ফলে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন সংক্রান্ত জটিলতার সৃষ্টি হয়।এ অবস্থায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সচল রাখার স্বার্থে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১০১ ও ১০২ ধারা এবং স্থানীয় সরকার বিভাগের পরিপত্র অনুযায়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা-কে ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।অফিস আদেশে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা