• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ নানামুখী সমস্যায় জর্জরিত ঈদগাঁও বাজার,ব্যবসায়ীক কমিটির নির্বাচন দাবী বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে এসেছেন বৌদ্ধ ভিক্ষুরা-ও মাইজ পাড়ার খাল খননের গুরুত্ব বিবেচনায়…. ঊর্ধতন কতৃপক্ষের নিকট পত্র প্রেরণ করল ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিস বান্দরবান সদর ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, মেজর হাফিজ ,,,, রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন। ঈদগড়ে চরপাড়া তালিমুল কোরআন মাদ্রাসায় ইসলাহী জোড় ২৯ জুলাই বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান

নানামুখী সমস্যায় জর্জরিত ঈদগাঁও বাজার,ব্যবসায়ীক কমিটির নির্বাচন দাবী

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

দক্ষিণ চট্টলার জনবহুল বানিজ্যিক কেন্দ্র হলো ঈদগাঁও বাজার। এ বাজারে ব্যবসায়ী পরিচালনা পরিষদ নেতৃত্বের মেয়াদোত্তীর্ণ হয়ে তিন বছর পার হয়ে গেলেও নতুন নির্বাচনের কোন সাড়া শব্দ নেই। যার কারনে নানানমুখী সমস্যায় জর্জরিত বাজারটি। ব্যবসায়ীক কমিটির নির্বাচন দাবী সচেতন মহলের। 

জানা যায়, উপজেলার প্রধান ব্যস্তবহুল কেন্দ্র হল ঈদগাঁও বাজারে।বাজারে প্রতিবছর বর্ষা মৌসুমে পানিতে সয়লাভ থাকে। পানি নিস্কা শনের নেই কোন সুব্যবস্থা,অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বাজারে যত্রতত্রেই যানবাহনের পাকিং। ফলে অনিয়ন্ত্রিত যানজটের কবলে বাজারবাসী। চলাচলের ফুটপাত দখল,দোকানের সামনে উপভাড়া, লোড-আনলোডের নিয়মনীতি,নেই গণশৌচাগার ও বাজার কেন্দ্রীয় নিরাপত্তাসহ নানা সমস্যার কবলে বন্দি। 

আরও জানা যায়,দীর্ঘদিন যাবত ধরে ঈদগাঁও বাজারে কোন কমিটি না থাকায় বাজার কেন্দ্রীক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে,  উন্নয়ন থেকেও পিছিয়ে। প্রতিবছর সরকার এই বাজার থেকে আয় করে যাচ্ছেন কোটি কোটি টাকার রাজস্ব। নেই বাজারে দৃশ্যমান উন্নয়ন। এসবের উত্তরণ ঘটাতে হলেই নির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন কমিটির বিকল্প নেই। 

দেখা যায়,ঈদগাঁও বাজারে প্রায় ৫ হাজার নানা শ্রেনীর ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে। বাজারে শনি ও মঙ্গলবার (হাটবাজারের দিন) লক্ষাধিক মানুষের পদচারনায় মুখর হয়ে উঠে। উপজেলা পাঁচটি ইউনিয়নে ছোটছোট উপবাজার থাকলেও প্রধান ঈদগাঁও বাজার।
বাজার কেন্দ্রীক খাদ্যসামগ্রীর দোকানে নেই দৈনিক মূল্য তালিকা।
এছাড়াও পান বাজার,তরকারী বাজার, মাছ বাজারে ময়লা যুক্ত পানির দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ। ক্রেতা-বিক্রেতাদের ব্যবসা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এসব দেখার যেন কেউ নেই। বাঁশঘাটা সড়কের সাথে সংযুক্ত বাজারের পশ্চিম পাশের গলিটি সংকুচিত হয়ে পড়েছে। তরিতরকারী বাজার বসায় জনও যানবাহন চলাচলে কষ্ট হচ্ছে প্রতিনিয়ত। নির্মিতব্য মাছ বাজার সেটটির কাজও দীর্ঘ গতিতে। তরকারীও মাছ বিক্রয়ের নেই নিয়মনীতি। সড়ক আর উপ সড়কের যেখানে সেখানে বিক্রি হচ্ছে দেদারছে। 

সূত্র মতে, ২০২০ সালের ২৮শে ফেরুয়ারী বহুল প্রতিক্ষিত ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া উক্ত কমিটি তিনবছর পূর্ণ হয়ে আরো তিনটি বছর পার হতে চলছে। এর পরেও ব্যবসায়ীক কমিটির নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়নি। বাজার কেন্দ্রীক উন্নয়নসহ ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করনে পরিচালনা পরিষদের নির্বাচন যোক্তিক দাবী।

ব্যবসায়ী হাজী নুরুল আলম জানান, বাজার এখন নিয়ন্ত্রণহীন। বাজার রক্ষায় প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন দাবী।

ব্যবসায়ী পরিমল দে জানান, ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বাজার হলো ঈদগাঁও। দীর্ঘকাল ধরে বাজারে নির্বাচন নেই। যার কারনে বাজার ব্যবসায়ীরা নানা সমস্যায় জর্জরিত। প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে এক  গ্রহণযোগ্য বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের নির্বাচন জরুরী।

সাবেক আরেক ব্যবসায়ী নেতা জানান, ঈদগাঁও বাজার কেন্দ্রীক যাবতীয় উন্নয়ন কর্মকান্ডের স্বার্থে বাজারে ব্যবসায়ীদের নির্বাচন  জরুরী বহন করে। মেয়াদ উত্তীর্ণ হওয়া কমিটি পরবর্তী নতুন নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে কল্যান বয়ে আনতে পারে। বাজার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় একটি গ্রহণযোগ্য নির্বাচন সময়ের একান্ত দাবী।

মেয়াদোত্তীর্ণ কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হাসান তারেক জানান, বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের মেয়াদ পার হলো তিন বছর পূর্বে। নতুন নির্বাচন দিয়ে বাজার কেন্দ্রীয় উন্নয়ন ঘটানো দরকার।

অর্থ সম্পাদক নুরুল আমিন জানান,মেয়াদোত্তীর্ণ বাজার পরিচালনা পরিষদ নির্বাচনের দাবী জানায়। বাজার এভাবে চলতে পারেনা। বাজার কেন্দ্রীয় উন্নয়ন কর্মকান্ড করার স্বার্থে নির্বাচন খুবই জরুরী।

সচেতন মহলের দাবী, বাজারের দীর্ঘদিনের পুরনো এবং পরিক্ষিত ব্যবসায়ীদের নিয়ে গ্রহণযোগ্য বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা