• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত ! 

Reporter Name / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন এলাকায় অস্বাভাবিক ও অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকরা মাথায় হাত দিয়েছে। কোন ধরনের পূর্ব ঘোষণা বা বিদ্যুৎ ব্যবহার বাড়ার দৃশ্যমান কারণ ছাড়াই আগের তুলনায় প্রায় দ্বিগুণ বিলের অভিযোগ ভুক্ত ভোগী অসংখ্য গ্রাহকদের।

​স্থানীয় সূত্র মতে, ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় গত কয়েক মাস ধরে ভৌতিক বিলে নেমে এসেছে মহা দূদশা। সাধারণ ও নিম্নবিত্ত গ্রাহকদের অভিযোগ, পূর্বে যেখানে প্রতিমাসে নিয়মিত বিদ্যুৎ বিল আসতো যে হারে, বর্তমানে সেই একই প্রিমিয়াম কিংবা প্রিপেইড/পোস্টপেইড মিটারে বিল আসছে তার চেয়ে বেশি।

​একই ধরনের অভিযোগ করেছেন এলাকার গৃহিণীরাও। তাদের মতে,একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, অন্যদিকে জীবন যাত্রার ব্যয়বৃদ্ধির এই সময়ে পল্লী বিদ্যুতের এমন অতিরিক্ত বিল সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। ঈদগাঁওর বিভিন্ন পাড়া-মহল্লায় এখন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল। গ্রাহকরা সমস্যায় জর্জরিত থাকলে ও জোনাল অফিস থেকে কোন সদুত্তর মিলছেনা বলেও অভিযোগ রয়েছে।

​ভুক্তভোগী গ্রাহকদের দাবি, মিটার রিডিংয়ে অনিয়ম, মনগড়া বিল তৈরি কিংবা সিস্টেম লসের নামে সাধারণ গ্রাহকদের পকেট কাটা হচ্ছে। অবিলম্বে এই অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় বন্ধ করা না হলে এবং ভৌতিক বিলের সঠিক তদন্ত করে তা সংশোধন ব্যবস্থা নেওয়া না হলে গ্রাহকরা বিপাকে পড়বেন।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকার শত শত সাধারণ মানুষ তাদের ক্ষোভ ও তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। 

​সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপসহ এই অতিরিক্ত বিল বাণিজ্যের সুষ্ঠু তদন্ত দাবি করেন ঈদগাঁওর ভোক্তভোগী সাধারণ জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা