• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

রাজস্থলীতে ৫ কিলোমিটার মাটির রাস্তা বেহাল, ১০ গ্রামের মানুষের চরম দুর্ভোগ।

Reporter Name / ৬৭ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

​হারাধন কর্মকার ,রাজস্থলী।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের নোয়াপাড়া ব্রিজ থেকে কুইক্যাছড়ি, ধনুছড়ি ও তালুকদার পাড়া পর্যন্ত ৫ কিলোমিটার দৈর্ঘ্যের কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। ফলে ১০টি গ্রামের প্রায় ১০ হাজারেরও বেশি মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
​সরেজমিনে গিয়ে দেখা যায়, নোয়াপাড়া থেকে মদন কারবারি পাড়া, কুইক্যাছড়ি, ধনুছড়ি, আমতলী ও আড়াছড়ি পাড়া পর্যন্ত পুরো রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে সিএনজি, মোটরবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা। দুর্ঘটনা এড়াতে অনেক জায়গায় পথচারীদের হেঁটে চলাচল করতে হচ্ছে। রাতের বেলা এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেয়।
​স্থানীয় অটোরিকশাচালক চিংসাপ্রু খিয়াং জানান, “দীর্ঘদিন ধরে কাঁচা থাকা এই রাস্তায় যাত্রী নিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। এটি পাকা করা হলে সবার জন্য উপকার হতো।” কুইক্যাছড়ি পাড়ার এনজিও কর্মী জনি খিয়াং বলেন, “সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান কাদা জমে। রাস্তাটি পাকা হলে স্থানীয় কৃষকেরা তাদের ধান, চাল ও আলু সহজে রাজস্থলী, ইসলামপুর ও বাঙ্গালহালিয়া বাজারে নিয়ে বিক্রি করতে পারতেন।”
​এ বিষয়ে রাজস্থলী উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী মনিরুজ্জামান জানান, রাস্তাটির একাংশ সামান্য পাকা করা হলেও সিংহভাগই কাঁচা। দ্রু‌ত সংস্কার বা উন্নয়ন করা না গেলে ভবিষ্যতে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
১ নং ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, এটা এলজি ইডি বিভাগের, তাই প্রকৌশলীর সাথে বা উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ আলোচনা করে সংস্কার করা ব্যবস্থা গ্রহন করা হবে বলে এমনটা আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা