• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Headline
পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা পটিয়া এক ব্যবসায়ীর দোকানে নিয়ম বহির্ভূত তালা লাগানোর অভিযোগ! শিক্ষক কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা সম্পন্ন দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের অবসান হলো চৌফলদণ্ডী হাইস্কুলে প্রধান শিক্ষকের বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে -১ বাংলাদেশি নিহত

মারকাজ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের ‘অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ৪৫ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

পটিয়া সংবাদ দাতা::চট্টগ্রামের পটিয়াস্থ দারুত তাকওয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আনজুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমি মাদরাসা শিক্ষা বোর্ড) কর্তৃক অনুষ্ঠিত মারকাজ পরীক্ষা-২০২৬-এ মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে ‘অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স’ ও ‘শ্রেষ্ঠত্বের পুরস্কার’ প্রদান অনুষ্ঠান রবিবার (২ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা হাফেজ তৈয়ব সাহেব, দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি মাদ্রাসা অ্যাসোসিয়েশনের মহাসচিব হাফেজ রফিক বিন হুসাইন, পটিয়া মডেল মাদ্রাসার হাফেজ রুহুল্লাহ এবং রিয়াজুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতী বেলাল উদ্দিন আজাদ, প্রতিষ্ঠাতা পরিচালক, দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা, পটিয়া।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদেরকে আরও উৎসাহিত করবে এবং দ্বীনি শিক্ষার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কুরআন-সুন্নাহর আদর্শে শিক্ষিত, নৈতিক ও যোগ্য প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে মারকাজ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ‘অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স’ ও ‘শ্রেষ্ঠত্বের পুরস্কার’ তুলে দেওয়া হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা