• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

নাইক্ষ্যংছড়িতে সাইকেল চালিয়ে শিবিরের অদম্য জুলাই-২০২৬ কর্মসূচী পালিত

Reporter Name / ৭৯ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে
ঐতিহাসিক ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থান স্মরণে এবং গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘অদম্য জুলাই-২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট (বুধবার) সকাল ১১:৩০ মিনিটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে থানার মোড় ও নাইক্ষ্যংছড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
​বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সভাপতি মো: নুর ছাদেক-এর সভাপতিত্বে এবং উপজেলা অর্থ-সম্পাদক মো: আবুল মনসুর-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সাহিত্য সম্পাদক সাইফুল ইসলাম। এতে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সেক্রেটারি মো: ছলিম উল্লাহ।
​সমাবেশে বক্তারা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, ছাত্র-জনতার অদম্য সাহসিকতায় অর্জিত এই বিপ্লবের চেতনাকে অক্ষুণ্ণ রাখতে হবে। জুলাই সনদের প্রতিটি দাবির বাস্তবায়ন এবং জনগণের গণভোটের রায়ের সঠিক প্রতিফলনের মাধ্যমেই একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা