• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার জালালাবাদ মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছৈয়দ নূরের সভাপতিত্ব সহকারী শিক্ষক আমেনা জান্নাত পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় এসএমসি কমিটির সভাপতি কামাল হোসেন। বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক সলিম উল্লাহ, পূজা তালুকদার। এতে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক রুবি মমতাজ,শাহীন ফাতেমা, তসলিমা আফ্রিনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী। সভা শেষে দেশাত্মবোধক গান, চিত্রাঙ্গন প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। 

দুপুর সাড়ে ১২টার দিকে বর্তমান সরকার কর্তৃক ঘোষিত ফলজ বনজ,ওষুধি গাছের চারা বিতরণ কর্মসূচী আলোকে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ  শিক্ষকদের মাঝে সাড়ে তিন শতাধিক গাছের চারা বিতরনকালে উপস্থিত ছিলেন, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলন, সাধারণ সম্পাদক আবদু সালাম, ঈদগাঁও উপ জেলা যুবদল আহবায়ক কামাল, জালালাবাদ ইউনিয়ন যুবদল আহবায়ক জয়নাল আবেদীন। 
বিভিন্ন জাতের গাছের চারা পেয়ে মহাখুশিতে  উৎফুল্ল হন ছাত্রছাত্রীরা। বিতরন শেষে স্কুলের আঙ্গিনায় গাছের চারাও রোপন করেছেন দলীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা