• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline
পটিয়ায় তোহা মুন্সি হত্যা মামলার প্রধান  আসামি ৫ দিনের রিমান্ড মঞ্জুর পরিবেশ রক্ষায় ঈদগাঁও উপজেলায় ৩০ হাজার ফলজ,বনজ ও ঔষুধি গাছের চারা বিতরন থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলার রেশ না কাটতেই সরকারি কার্যালয়ে গুলি, নিহত কর্মকর্তা পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন যুব সমাজকে মাদক মুক্ত রাখার স্লোগানে বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মাদক বিরোধী কমসূচি পালিত। বিলাইছড়িতে জিপিএ  ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %  নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্র, গুলি উদ্ধার নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইযাবা, অস্ত্র, গুলি উদ্ধার ঈদগাঁওর ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ও দাখিলে চমৎকার ফলাফল, জিপিএ পেল ৪৬ পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

পরিবেশ রক্ষায় ঈদগাঁও উপজেলায় ৩০ হাজার ফলজ,বনজ ও ঔষুধি গাছের চারা বিতরন

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

বর্তমান সরকার কতৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই ঈদগাঁও উপজেলায় এবার ৩০ হাজার ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরন ও রোপন করা হয়েছে। 

সদর-রামু-ঈদগাঁও আসনের সাংসাদ লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে ঈদগাঁও উপজেলা আওতাধীন ইসলামপুর,ইসলামাবাদ,পোকখালী, জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের নানা শিক্ষা প্রতিষ্ঠান,সাধারন মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে এসব চারা বিতরন করা হয়েছে। একটি  ইউনিয়ন ৬ হাজার করে গাছের চারা বিতরন ও রোপন করা হয়।

উপজেলা ও ইউনিয়ন পযার্য়ের বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে নানা শিক্ষাঙ্গনে ছাত্র ছাত্রীদের মাঝে চারা বিতরন এবং স্কুলের আঙ্গিনায় চারা রোপন কর্মসূচী পালন করেছেন।
বৃক্ষরোপণের মতো মহৎ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন নানান শ্রেনীপেশার লোকজন।

পরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ মহতী উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বজুড়ে পরিবেশ বিপন্ন। সংকট মোকা বিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। 

​নিজ নিজ বাড়ির আঙিনাসহ শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ ও খালি জায়গায় চারা রোপণ করার পাশাপাশি নিয়মিত পরিচর্যার পরামর্শও দিলেন বিতরনকারীরা। গাছের চারা হাতে পেয়েই খুশি  শিক্ষার্থী,সাধারণ মানুষও দলীয় নেতাকর্মীরা। 

ঈদগাঁও উপজেলা যুবদলের আহবায়ক,মেম্বার কামাল হোসেনের সাথে আলাপকালে জানা যায়, চলমান বর্ষা মৌসুমে এবার ঈদগাঁও উপজেলায় ৩০ হাজার নানান জাতের গাছের চারা বিতরন করেন স্থানীয় সাংসাদ লুৎফুর রহমান কাজলের পক্ষে। চারা বিতরন কার্যক্রমে অংশগ্রহণ করেন দলীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা