নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
বর্তমান সরকার কতৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই ঈদগাঁও উপজেলায় এবার ৩০ হাজার ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরন ও রোপন করা হয়েছে।
সদর-রামু-ঈদগাঁও আসনের সাংসাদ লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে ঈদগাঁও উপজেলা আওতাধীন ইসলামপুর,ইসলামাবাদ,পোকখালী, জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের নানা শিক্ষা প্রতিষ্ঠান,সাধারন মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে এসব চারা বিতরন করা হয়েছে। একটি ইউনিয়ন ৬ হাজার করে গাছের চারা বিতরন ও রোপন করা হয়।
উপজেলা ও ইউনিয়ন পযার্য়ের বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে নানা শিক্ষাঙ্গনে ছাত্র ছাত্রীদের মাঝে চারা বিতরন এবং স্কুলের আঙ্গিনায় চারা রোপন কর্মসূচী পালন করেছেন।
বৃক্ষরোপণের মতো মহৎ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন নানান শ্রেনীপেশার লোকজন।
পরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ মহতী উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বজুড়ে পরিবেশ বিপন্ন। সংকট মোকা বিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।
নিজ নিজ বাড়ির আঙিনাসহ শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ ও খালি জায়গায় চারা রোপণ করার পাশাপাশি নিয়মিত পরিচর্যার পরামর্শও দিলেন বিতরনকারীরা। গাছের চারা হাতে পেয়েই খুশি শিক্ষার্থী,সাধারণ মানুষও দলীয় নেতাকর্মীরা।
ঈদগাঁও উপজেলা যুবদলের আহবায়ক,মেম্বার কামাল হোসেনের সাথে আলাপকালে জানা যায়, চলমান বর্ষা মৌসুমে এবার ঈদগাঁও উপজেলায় ৩০ হাজার নানান জাতের গাছের চারা বিতরন করেন স্থানীয় সাংসাদ লুৎফুর রহমান কাজলের পক্ষে। চারা বিতরন কার্যক্রমে অংশগ্রহণ করেন দলীয় নেতাকর্মীরা।