• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name / ৮৩ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলায় এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থী দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (১২ আগস্ট) সকাল দশটায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ইবনে ফাজিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদবী, খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আরমান,ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, ঈদগাঁও উপজেলা জামায়াত আমীর ছলিম উল্লাহ জিহাদী, চুনতি ফাতেমা বতুল (রা:) মহিলা মাদ্রাসার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ মহসিন,ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনসহ আরো অনেকে।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলতি বছর এসএসসিও দাখিল পরীক্ষায় গোল্ডেন এবং সাধারণ জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন লায়েক ইবনে ফাজেলসহ আমন্ত্রিত অতিথিরা। 
শিক্ষার্থীদের উৎসাহিত ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা