• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে মালিক বিহীন ২ লাখ ১০০ পিস ইয়াবা উদ্ধার

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি-তোন্দুলেরমুখ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

শনিবার (১৫ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে ১১ বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৪৮/৪ এস ও শূন্যলাইন থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোছড়ি-তোন্দুলেরমুখ এলাকায় টহলদল অভিযান চালায়।
এ সময় কয়েকজন চোরাকারবারিকে অবস্থান করতে দেখে বিজিবির সদস্যরা ধাওয়া দিলে তারা একটি বস্তা ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে বিজিবির টহলদল ওই বস্তা তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২০ কাটে মোট ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারিও অব্যাহত রাখা হয়েছে।
উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা