• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

গোমাতলীতে বাপার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষবিতরণ ও রোপণ কর্মসূচী সম্পন্ন

Reporter Name / ৯৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও 

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও উপজেলার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। 

১৬ আগষ্ট (রবিবার) দুপুরে উপজেলার পোক খালীর গোমাতলী মুনছেহেরিয়া বালিকা দাখিল মাদরাসায় ফলজ,বনজসহ ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে নিয়মিত বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যার প্রয়োজন রয়েছে।

বাপা ঈদগাঁও উপজেলার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ফলজ,বনজ,ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে স্থানীয় পরিবেশকে আরও সবুজ করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার বার্তাও তুলে ধরা হচ্ছে।

তাদের প্রত্যাশা,এমন উদ্যোগের মাধ্যমে ঈদগাঁও উপজেলার উপকূলীয় ইউনিয়ন পোক খালীর গোমাতলীতে সবুজায়ন আরও বৃদ্ধি পাবে এবং পরিবেশ সংরক্ষণে স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়বে।

চারারোপন ও বিতরণে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, সদস্য মমতাজ সাফিনা আজিম, কক্সবাজার সিটি কলেজ প্রভাষক এহেছান উদ্দীন, সাংবাদিক কল্লোল দে চৌধুরী, ঈদগাঁও উপজেলা বাপা সভাপতি কাফি আনোয়ার, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, গোমাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল জলিল, মুনছেহেরিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা নুরুল কবির, মেম্বার আবদুল্লাহ বিন সৈয়দ সিদ্দিকী, মেম্বার এহেছান উল্লাহ, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য শাহজান, প্রবাসী তৌফিকুল ইসলাম, নেজাম উদ্দিন, সহকারী শিক্ষক মিজানুর রহমান, আজিম উদ্দীন, ওবাইদুর রহমান, ছলিম উল্লাহ, উম্মে সালমা,কামরুন্নাহার,ছালেহা পারভিন, রোক সানা আক্তার ও বেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

একইদিন জলবায়ু পরিবর্তন ও শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিত্রাংকন প্রতি যোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার সামসুল আলম মানবিক ফাউন্ডেশন উদ্যোগে গোমাতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা