• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে নাগরিক সম্পৃক্ততা নিয়ে তথ্য বিনিময় কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রাজস্থলীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ করেছেন ইউএনও। ডিসি সড়ক যেন অঘোষিত বাসস্ট্যান্ড… ঈদগাঁওতে দীর্ঘবছরেও বাস টার্মিনাল নেই, সড়ক জুড়েই ভোগান্তি বান্দরবানো সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ সমাপনী: দেশীয় কুটির শিল্প রক্ষার আহ্বান নাইক্ষ্যংছড়িতে সুপেয় নিরাপদ পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ঈদগাঁও ইউনিয়ন পরিষদ উদ্যােগে তিনচাকার বিভিন্ন যানবাহনের লাইসেন্স বিতরণ বিলাইছড়িতে নবাগত ইউএনওর সঙ্গে কার্বারী সমিতির সৌজন্য সাক্ষাৎ বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে  বিদায় ও বরণ সংবর্ধনা 

বিলাইছড়ি সেনা জোন কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name / ২৯৫ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- বিলাইছড়ি সেনা জোন কর্ত্ক স্পোর্টস একাডেমি খেলোয়াড়দের  মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।  রবিবার (১৬ আগস্ট) বিকাল ৩ টায় ২৯ বীর বিলাইছড়ি জোনের অধিনায়ক লেঃ কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি কর্তৃক শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা  মিনি স্টেডিয়ামে উদীয়মান খেলোয়াড়ের মাঝে এই  ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রীর মধ্যে  ১৮টি জার্সি, ০২টি ফুটবল এবং ০২টি ফুটবল নেট বিতরণ করা হয়। এসময় বিলাইছড়ি স্পোর্টস একাডেমির পরিচালক ও হেডকোচ অতীশ দীপংকর তালুকদারের উপস্থিতিতে খেলোয়াড়রা জোনের অধিনায়ক বরাবর ক্রিকেট খেলার প্রয়োজনীয় সরঞ্জামের দাবি জানালে, অধিনায়ক তাদের উৎসাহ প্রদান করে জার্সি, বুট জুতা এবং খেলার ব্যাটসহ প্রয়োজনীয় ক্রিকেট সরঞ্জাম প্রদানের আশ্বাস দেন। উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রেখে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা এবং সেনাবাহিনীর ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হয়েছে বলে প্রতীয়মান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা