সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙামাটি জেলা প্রতিনিধি:
পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙামাটির কাপ্তাই প্রেসক্লাবের ১ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এ রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতিতে কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে এই কমিটির ঘোষণা করেন রাঙামাটি জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক।
কমিটির প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচিত করা হয়েছে দৈনিক আজাদী ও দৈনিক ইত্তেফাকের কাপ্তাই প্রতিনিধি এবং রুপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক কাজী মোশাররফ হোসেনকে। এছাড়া কমিটিতে সভাপতি হিসাবে মনোনিত হয়েছে দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোন এর কাপ্তাই প্রতিনিধি মো: কবির হোসেন এবং সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন বাংলাদেশ বেতার, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম এবং দৈনিক গিরিদর্পনের কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি : আলমগীর কবির ( দৈনিক জনতার সংবাদ, ) অর্থ সম্পাদক নুর হোসেন মামুন( দৈনিক শেয়ার বিজ), নির্বাহী সদস্য রবিউল হোসেন চৌধুরী রিপন, (দৈনিক সাঙ্গু), এম বাবুল( দৈনিক আলোকিত পাহাড় ও ঢাকা প্রতিদিন) এবং জয়নাল আবেদীন ( দৈনিক ঘোষণা) । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক। রাঙ্গামাটি জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমূখ।