• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি : নেতৃত্বে কবির ও  ঝুলন কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি : নেতৃত্বে কবির ও  ঝুলন ঈদগাঁও থানার আয়োজনে ৭নং ওয়ার্ডে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে ডাব্লিউ এফ পির, স্কুল ফিডিং, জীবিকা উন্নয়ন, প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ- মুহাম্মদ জসিম:: শিক্ষার মান উন্নয়নে শিক্ষক- অভিভাবকদের ভূমিকা অপরিসীম নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে মালিকবিহীন ২ লাখ পিস ইয়াবা উদ্ধার পোনা অবমুক্তে সমৃদ্ধির বার্তা, রাজস্থলীতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সমাপ্ত উদযাপন। পোনা অবমুক্তে সমৃদ্ধির বার্তা, রাজস্থলীতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সমাপ্ত উদযাপন। কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত। ঈদগাঁও থেকে বিলুপ্তির পথে ঐতিহ্যের প্রতীক তালপাতার “ঝুইর”

মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ- মুহাম্মদ জসিম:: শিক্ষার মান উন্নয়নে শিক্ষক- অভিভাবকদের ভূমিকা অপরিসীম

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:দক্ষিণ চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে (১৭ আগষ্ট সোমবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি
বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মুহাম্মদ জসিম। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জসিম বলেন,শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের ভূমিকা অপরিসীম। সন্তানের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা, প্রতিদিনের পড়া তদারকি করা, শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এছাড়া মুখস্থ নির্ভরতার পরিবর্তে বাস্তবভিত্তিক ও নৈতিক শিক্ষার ওপর জোর দিতে হবে। শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানের পড়াশোনা, তাদের চলাফেরা এবং তারা কার সাথে মিশছে বা কোথায় যাচ্ছে, সে বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা প্রতিটি অভিভাবকের দায়িত্ব।
এর মাধ্যমে সন্তানকে সঠিক পথে রাখা এবং তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব হয়। মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার কাঙ্ক্ষিত মান নিশ্চিতকরণ ও বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নয়নে আলহাজ্ব এনামুল হক এনাম এমপির নির্দেশে শিক্ষার মানোন্নয়নে এগিয়ে নেওয়া হবে দৃঢ় প্রত্যাই ব্যক্ত করেন।

অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরান তেলাওয়াত পাট করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার আলম তৌফিক, গীতা পাঠ করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী দেবশ্রী রূদ্র।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সব্যসাচী বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী নবনির্বাচিত এডহক কমিটির অভিভাবক সদস্য আনোয়ার হোসেন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাফরাবাদ শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি চৌধুরী, উত্তর মুরাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভা বড়ুয়া, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীম চৌধুরী, সিনিয়র শিক্ষক আলী আহমদ কাসেমী, রহিমা বেগম, মিতালী রাণী সুশীল, চম্পা বৈদ্য, সাইদুল আলম, সহকারী শিক্ষক দীপা বড়ুয়া, জুহি সেনগুপ্তা, মোহাম্মদ রাজু, দেবাশীষ দে, শারমিন আকতার, আইরিন সুলতানা, মোহাম্মদ ইমরান, রামপ্রসাদ চৌধুরী ও নন্দিতা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষিকা ইলা দাশগুপ্তা ও সহকারী শিক্ষক মুহাম্মদ জিয়াউল হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা