• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

বিলাইছড়িতে আশিকার আয়বর্ধকমূলক ওয়ার্কশপ  অনুষ্ঠিত

Reporter Name / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার ( ২০ আগস্ট ২০২৬ খ্রিঃ)  সকাল ১০ টায় জেলা পরিষদ রেস্টহাউজ, বিলাইছড়িতে আশিকা বাস্তবায়নাধীন এক্সেস টু এন্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন সিএইচটি, বাংলাদেশ প্রকল্পের উপকার ভোগীদের আয় বর্ধনমূলক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এসময় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের ড্রেসার শান্তি প্রকাশ চাকমা,  গণমাধ্যম কর্মী সুজন কুমার তঞ্চঙ্গ্যা এবং প্রকল্পের কো-অর্ডিনেটর রবীন চন্দ্র চাকমাসহ সুফলভোগীরা।

হেলেন কিলার ইন্টারন্যাশনাল-এর অর্থায়নে তিন পার্বত্য জেলায় পুষ্টি, জীবিকা উন্নয়ন ও, হাইজিন প্রমোশনে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় ৬ – ৫৯ মাস বয়সী শিশুদের মুয়াক ও জেডস্কোরিং-এর মাধ্যমে মাঝারি ও তীব্রপুষ্টি-হীন শিশুদের শনাক্ত করা হচ্ছে। প্রকল্পের মাধ্যমে বিলাইছড়ি উপজেলায় ২৯ জন মাঝারি-পুষ্টিহীন এবং ৩ জন তীব্র পুষ্টিহীন বাচ্চা শনাক্ত করা হয়েছে। প্রকল্প থেকে ১২টি পুষ্টিহীন শিশু পরিবারকে  ১০,০০০/ টাকা করে আইজিএ সহায়তা দেয়া হচ্ছে।

মাঝারি ও তীব্রপুষ্টিহীন বাচ্চার মাদের আয়বর্ধনমূলক কাজে সম্পৃক্ত করতে ওরিয়েন্টেশন প্রদান করা হচ্ছে। প্রকল্পাটি ফেব্রয়ারী ২০২৬ খ্রিঃ শুরু হয় এবং অক্টোবর ২০২৬ খ্রিঃ সমাপ্ত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা