• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Headline
বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং ঈদগাঁও উপজেলায় অভিযান, জরিমানা আদায় ঈদগাঁও উপজেলায় অভিযান, জরিমানা আদায় ঈদগাঁও উপজেলায় অভিযান, জরিমানা আদায় বিলাইছড়িতে আশিকার আয়বর্ধকমূলক ওয়ার্কশপ  অনুষ্ঠিত পাহাড়ে চাঁদাবাজি অপহরণ বন্ধ ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে মানববন্ধন লামায় নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান বাঙ্গালহালিয়া বাজারে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদন সভাপতি ইউএনও, সম্পাদক আজমগীর ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঈদগাঁও উপজেলায় অভিযান, জরিমানা আদায়

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিয়মনীতি অমান্য করে ব্যবসা পরিচালনা, ফুটপাত দখল এবং সড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা এ অভিযান পরিচালনা করেন।

​অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশ ও অন্যান্য অনিয়মের দায়ে তিনটি বেকারিকে  ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হল, ইসলামাবাদের ফকিরা বাজার এলাকার আর রহমান বেকারী, ঈদগাঁও জাগির পাড়ার আনন্দ বেকারী,জালালাবাদ সওদাগর পাড়ার নিউ ঢাকা বেকারী। জরিমানার এই অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

​এছাড়া ঈদগাঁও বাজারে ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৮(৪) ধারায় দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, প্রধান সড়ক দখল করে অবৈধভাবে ট্রাক পার্কিং করে মালামাল আনলোড করার দায়ে কামাল উদ্দিনের মুদির দোকানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে ঈদগাঁও থানার পুলিশ ও আনসার সদস্যের একটি চৌকস দল।

​জনস্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা