• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

লামায় ১২ গ্রামের মানুষ ঝুঁকিতে ব্রিজের অভাবে দুর্ভোগে শিক্ষার্থীরাও

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ১২টি গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া বমু খাল।প্রায় ১৮০ ফুট প্রস্থের এই খালের উপর দিয়ে স্থায়ীভাবে কোন সেতু না থাকায় এই গ্রামগুলোর লোকজন যাতায়াতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগের শেষ নাই বললেই চলে।এই গ্রামের এক প্রান্তে রয়েছে চিনতাবা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে এই খাল পাড়ি দিয়ে প্রতিদিন আসতে হয় প্রায় শত-শত শিক্ষার্থী।সরেজমিনে রবিবার (২৩ আগষ্ট) বিকালবেলায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো.জাকির হোসাইন জানান, অন্তত বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে হলেও ব্রিজটা খুবই প্রয়োজন। না হয় যেকোন সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে।এলাকার জনপ্রতিনিধি মেনচিং মুরুং বলেন, এলজিইডি লামা উপজেলার প্রকৌশলীরা বেশ কয়েকবার মেপে গেছে ব্রিজ তৈরির জন্য। কিন্তু পরে কোন আর খবর পাওয়া যায়নি। যদি কোন দুর্ঘটনা ঘটে দায় কে নিবে? হয়তো তখন তাদের ঘুম ভাঙ্গবে আমি মনে করি।চিনতাবা পাড়ার কারবারি লাঙি মুরুং বলেন, বমু খালে একটা ব্রিজ হওয়া খুবই দরকার। ছোট ছোট ছেলে-মেয়েদের খাল পাড় হয়ে পড়াশুনা করতে সমস্যা হচ্ছে।এলজিইডি লামা উপজেলা প্রকৌশলী আবু হানিফ প্রতিবেদক’কে বলেন, ব্রিজ প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে। তবে একটু সময় লাগবে। আশা করছি একটা ব্যবস্থা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা