• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

ঈদগাঁওতে মতবিনিময় সভা ও হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

Reporter Name / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা,শিক্ষক,জন প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও প্রতিবন্ধী,দুস্থ মহিলা দের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অংশ নেন জেলা প্রশাসক। 

২৫ আগস্ট (মঙ্গলবার) দুপুরের দিকে উপজেলা প্রশাসন আয়োজিত জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী হলরুম প্রাঙ্গনে ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। 
এতে অন্যদের মাঝে অংশ নেন, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন। অনুষ্ঠান পরিচালনা করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক শাহ জালাল মুনির। 
এ মতবিনিময় সভায় ঈদগাঁও উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মান, রাস্তাঘাটের সার্বিক উন্নয়ন,শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 
পরে উপজেলা প্রশাসন কতৃক ফলজ,বনজ ও ঔষুধি গাছের চারা জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বিতরন করেন এবং বিদ্যালয় আঙ্গিনার বৃক্ষরোপন করেছেন জেলা প্রশাসক মো: আ: মান্নান। 

এর আগে জেলা প্রশাসক জালালাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছালে ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনিসহ ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় জনগন তাঁকে অভ্যর্থনা জানান।
এরপর গ্রাম আদালত ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করে আগত সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন । এসময় বাল্য বিবাহ নিরোধ, আইন শৃংখলা রক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করার উপর গুরোত্বারোপ করেন তিনি। জেলা প্রশাসক আরো বলেন, অবৈধ বালু উত্তোলন ও ফসলী জমি থেকে টপসয়েল কাটা বন্ধ করতে আইন প্রয়োগকারী সংস্থার সাথে জনসাধারন কেও সোচ্চার হয়ে এগিয়ে আসতে হবে। পরবর্তী ঈদগাঁও থানা এবং কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা