• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে এক ঝাঁক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ঈদগাঁও উপজেলা ছাত্রদল বাইশারীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক আবদুর রশিদ বাইশারীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক আবদুর রশিদ বাইশারীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক আবদুর রশিদ পটিয়া আমির ভান্ডার দরবার  শরিফের বর্ণাঢ্য জশনে জুলুস ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ দীর্ঘবছর পর ঈদগাঁও মাইজ পাড়া নাসী খালের উপর দৃষ্টিনন্দন ব্রীজ লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

পটিয়া আমির ভান্ডার দরবার  শরিফের বর্ণাঢ্য জশনে জুলুস

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ১২ রবিউল আউয়াল 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৬ আগষ্ট 

বুধবার সকাল ১০ টার সময়  পটিয়া আমির ভান্ডার দরবার  শরীফ থেকে  বর্ণাঢ্য জশনে জুলুস

পটিয়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

 এতে হাজার হাজার  ধর্মপ্রাণ মানুষ জলুসে অংশ গ্রহণ করে। আমির ভান্ডার দরবার শরিফের জুলুসকে   পটিয়া পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আমির ভাণ্ডার কমপ্লেক্স ও আমির ভাণ্ডার সংসদের ব্যবস্থাপনায় সকাল ১০ টায় আমির ভাণ্ডার দরবার থেকে জশনে জুলুস শুরু হয়। এর আগে সকাল থেকেই আমির ভান্ডার দরবার প্রাঙ্গনে হাজারো জনতা জড়ো হয়।

জুলুসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগর, ব্যাংকার আমির হোসেন ছাড়াও  আমির ভাণ্ডার কমপ্লেক্স ও সংসদের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ব্যাবসায়ী সহ ধর্মপ্রাণ মুসল্লিরা জলুসে  অংশ অংশ গ্রহণ করে । জশনে জুলুস বক্তারা বলেন 

 ‘মহানবী (দ.)-এর পৃথিবীতে আগমন সমগ্র মানবজাতির জন্য আল্লাহর বিশেষ রহমত। তিনি সত্য, ন্যায়, ক্ষমা, সহনশীলতা ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। তাই মহানবীর জীবনাদর্শ অনুসরণ করেই একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন   আমির ভান্ডার দরবার শরীফে জশনে জুলুস উদযাপন পরিষদের আহবায়ক ও আমির ভান্ডার সংসদের সভাপতি শাহসূফি সৈয়দ পেয়ারুল মোস্তফা শাহ আমিরী, 

সাধারণ সম্পাদক ও জুলুস উদযাপন পরিষদের সদস্য সচিব শাহসূফি মাওলানা সৈয়দ মুহাম্মদ আমির হোসাইন শাহ আমিরী ও শাহসূফি সায়েম উল্লাহ শাহ আমিরী, আমির ভান্ডার কমপ্লেঙ সভাপতি শাহসূফি সৈয়দ ফরিদুল আবছার শাহ আমিরী মদ্দাজিল্লুহুল আলী, আমির ভান্ডার বশরিয়া এতিম খানার সভাপতি মাওলানা শাহসূফি সৈয়দ মামুন রশিদ শাহ আমিরী, জশনে জুলুস উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক শাহসূফি তৌহিদ শাহ আমিরী, শাহসূফি করিমুল মোস্তফা আমিরী, শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন পরিষদের সভাপতি শাহসূফি শামুন রশিদ শাহ আমিরী, সহ সভাপতি আমির হোসেন ম্যানেজার, আমির ভান্ডার কমপ্লেঙের সাধারণ সম্পাদক নুরুল কবীর, এস এম এ কে জাহাঙ্গীর,শাহসূফি মহি উদ্দিন শাহ আমিরী, শাহসূফি আমির উদ্দিন শাহ আমিরী, শাহজাদা জিয়াউল হোসাইন আমিরী, ইলিয়াস চৌধুরী ভূট্টো, জসিম উদ্দীন মল্ল, আবছার উদ্দীন সোহেল শাহ আলম,নুরুল আলম সওদাগর, মোস্তাক আহমদ প্রমূখ। 
জশনে জুলুসের এবারের ৫০তম আয়োজন সফল করায় আমির ভান্ডার দরবার শরিফের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে দুপুরে বিশেষ দোয়া মুনাজাত শেষে ভক্তদের মাঝে তবররুক বিতরণ করা হয়। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা