• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে এক ঝাঁক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ঈদগাঁও উপজেলা ছাত্রদল বাইশারীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক আবদুর রশিদ বাইশারীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক আবদুর রশিদ বাইশারীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক আবদুর রশিদ পটিয়া আমির ভান্ডার দরবার  শরিফের বর্ণাঢ্য জশনে জুলুস ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ দীর্ঘবছর পর ঈদগাঁও মাইজ পাড়া নাসী খালের উপর দৃষ্টিনন্দন ব্রীজ লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বাইশারীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক আবদুর রশিদ

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বান্দরবান প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ নম্বর বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় হয়েছেন বিএনপি নেতা ও সাংবাদিক আবদুর রশিদ।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি বিএনপির রাজনীতি ও বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি। আবদুর রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক এবং নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি। তিনি দৈনিক ইত্তেফাক ও বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বাইশারী মডেল স্বতন্ত্র ইবতেদায়ী ও নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি। বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আবদুর রশিদ বলেন, “দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে ইউনিয়নবাসীর সেবা করতে চাই। বাইশারীর সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও জনদুর্ভোগ নিরসনকে অগ্রাধিকার দিতে চাই।”
তিনি দলীয় নেতাকর্মী ও বাইশারী ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিন সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে, যা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা