• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় পলাতক আসামি আব্দুল হাকিম গ্রেপ্তার

Reporter Name / ৫৫ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলায় প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে অপ্রাপ্তবয়স্ক এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুল হাকিমকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার ২৮ আগষ্ট দুপুরে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।থানা সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে আলীকদম থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরীর মা ইয়াছমিন আক্তার। ওই অভিযোগের ভিত্তিতে ১৪ আগস্ট আলীকদম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় মামলা নম্বর-০৪ রুজু করা হয়। পরে পুলিশি অভিযান পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি আব্দুল হাকিম ও ভুক্তভোগী কিশোরী একই গ্রামের পাশাপাশি বসতবাড়ির বাসিন্দা। স্থানীয় রেপারপাড়া প্রি ক্যাডেট ইনস্টিটিউটের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ওই কিশোরীর সাথে দীর্ঘ দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিল হাকিম। এই সুবাদে বিভিন্ন সময় তাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে।ঘটনার দিন গত ৩১ জুলাই রাতে বাদীর ছোট ছেলেকে চকরিয়া থেকে চিকিৎসা করিয়ে বাড়িতে ফিরে আসামি আব্দুল হাকিমকে মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পান তার মা। এ সময় স্থানীয় লোকজনের সামনে আসামির পরিবার বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে নানা টালবাহানা শুরু করে এবং আসামি পালিয়ে যায়। পরবর্তীতে আসামির পরিবার যোগাযোগ বন্ধ করে দিলে বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা এমন অভিযোগ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা