• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক-১

Reporter Name / ৬১ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক এফডিএমএন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আটক ব্যক্তির নাম মো. শহিদুল (১৯)। তিনি এফডিএমএন ক্যাম্প-৭, ব্লক-বি/২-এর বাসিন্দা। তাঁর বাবার নাম ওমর হামজা।
বিজিবি সূত্র জানায়, গত ২৭ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৩১/২-আর থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে শহিদুলকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাঁর কাছ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাঁকে উদ্ধার করা ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে।
তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি সূত্র আরও জানায়, মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের দুর্গম এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিশেষ টহলও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবার বড় একটি চালান আটক করা হয়েছে।
কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড বন্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা