• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

রাতে খুলে দিয়েছে  কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙামাটি জেলা  প্রতিনিধি:- পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায়  রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খোলার কথা থাকলেও তা ২ ঘন্টা আগেই খুলে দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট)  রাত ৮টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ বাঁধের ১৬টি জলকপাট খুলে দিয়েছে। এতে করে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে।

এর আগে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার সিন্ধান্তের  বিষয়টি নিশ্চিত করেছে। তিনি এসময় বিজ্ঞপ্তিতে লিখেন বর্তমানে হ্রদের উচ্চতা, ইনফ্লো ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত, পানির উচ্চতা এবং ইনফ্লো’র তারতম্যের ওপর নির্ভর করে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। উল্লেখ্য যে, বর্তমানে  পাঁচ টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

অন্যদিকে-  হ্রদের পানি ছাড়া হলেও এর তেমন প্রভাব কর্ণফুলী নদীতে পড়বেনা বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ। তবে কর্ণফুলী নদীর জোয়ারে পানি বৃদ্ধি পেলে তীরবর্তী বা নিম্মাঞ্চলে বসবাসরতদের নিরাপদে থাকার কথা জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা