নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী মাদক প্রতিরোধ,সামাজিক নিরাপত্তা কমিটির পরিচিত সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল রাতে কমিটির প্রধান উপদেষ্টা মোহা: হারুনের সভাপতিত্বে ছাত্রনেতা নুরুল হাকিমের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়৷
জাসাস ঈদগাঁও উপজেলা আহ্বায়ক মুর্শেদুর রহমান বিপ্লবের সঞ্চালনায় বক্তব্যে রেখেছেন, পোকখালী বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল,ঈদগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আজিজুল হক রুবেল , পোকখালী ইউনিয়ন যুবদল সাবেক আহ্বায়ক মোস্তফা আল আশরাফ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাহউদ্দিন কাদের, মুসলিম বাজার কমিটির সভাপতি শামসুল আলম ফৌজি , প্রবাসী বিএনপি নেতা ছৈয়দুল হক, মুসলেহ উদ্দিন,সালাহ উদ্দিন,বসির আহমদ, রুস্তম আলী এবং নুরুল ইসলাম প্রমুখ।
এতে লোকমান হাকিম, নুর আহমদ, মোহাম্মদ কাউছার,মোহাম্মদ খোকন,জাসাস নেতা দোলা মিয়াঁ,জুবাইর,আয়ুবসহ সমাজের নানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
সভায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট, মাদকা সক্তদের প্রতিরোধ ও আইনের হাতে সোপর্দ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷