• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

ঈদগাঁওতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী (নজরুল বর্ষ) উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

​সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজালাল মুনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, উপজেলা জামায়াত আমীর সলিম উল্লাহ জিহাদি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

​উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতায় নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য, অভিনয় ও চিত্রাঙ্কন ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ী প্রতিযোগীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ঈদগাঁও উপজেলার প্রতিনিধিত্ব করবেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মংচিংনু মারমা বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও দেশপ্রেমের প্রতীক। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। আমি আশা করি, এখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা জেলা পর্যায়েও সফলতার সঙ্গে ঈদগাঁওকে প্রতিনিধিত্ব করবে।”

​তিনি আরও যোগ করেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উপজেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা