• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

বান্দরবান সিমান্তে সড়কে দুর্ঘটনায় নিহত ১আহত তিন

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের থানচি উপজেলার লিক্রী সীমান্ত সড়কে দূর্ঘটনায় একটি টয়েটো, ঢাকা মেট্রো -ঘ ০২২১৩৪গাড়ি চালক নিহত হয়েছেন। এসময় গাড়িতে থাকা তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।খবর পেয়ে থানচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকারি দল ছুটে যান। রবিবার ৩০আগস্ট আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে লিক্রী সড়কের রেমংপাড়া ক্যাম্প থেকে থানচি সদরে ফেরার পথে ১১ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন দুর্ঘটনা কবলিত গাড়ি চালক মো. দেরাজ মিঞা, সাংঃদক্ষিণ ডলু, লোহাগাড়া উপজেলার কবির আহমদের ছেলে।এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত আহতদের পরিচয় হলেন-কক্সবাজারের চকরিয়া পৌরসভার বজল কবিরের ছেলে মোঃ মিজান, একই উপজেলার ফাঁসিয়াখালী গ্রামের মোঃ কায়েস, লোহাগাড়া উপজেলার ঠিকাদার আবদুর রহিম।জানা যায় ঠিকাদার আবদুর রহিম জানান, তিনি দীর্ঘদিন ধরে ১৭ ইসিবির অধীনে থানচি-লিক্রী সড়কে কাজ করে আসছে। রোববার সকালে কাজের স্থান পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।জানতে চাইলে থানচি থানার অফিসার ইনচার্জ কানন সরকার জানান দূর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম পরিচালনা করে, নিহত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর আইননুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ হাসিবুল হোসেন থেকে জানতে চাইলে বলেন একজনের মরদেহ এবং আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসলে তিনজনের মধ্যে দুজনের আঘাত সামান্য, অপর জনের কোমড়ে ইনজুরি থাকায় উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা