• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল ঈদগাঁওতে মাদ্রাসা থেকে আইপিএস চুরি, পড়ালেখায় বিপাকে শিক্ষার্থীরা বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন ঈদগাঁওতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রিজভী’কে বিএনপি’র  ভারপ্রাপ্ত মহাসচিবের করায়  তারেক  রহমানকে ধন্যবাদ জানিয়ে জেলা বিএনপির বিশাল মিছিল খরনায় বিএনপি নেতার পিতার কবর জিয়ারত করলেন খোরশেদ আলম বান্দরবান সিমান্তে সড়কে দুর্ঘটনায় নিহত ১আহত তিন পোকখালীতে মাদক প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা কমিটির পরিচিতি সভা সম্পন্ন বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ

ঈদগাঁওতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমার সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, উপজেলা জামায়াত আমীর সলিম উল্লাহ জিহাদি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্ল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম এবং প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা ও সুধীজন।

​সভার শুরুতে ঈদগাঁও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক বিভিন্ন অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা