• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline
উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল ঈদগাঁওতে মাদ্রাসা থেকে আইপিএস চুরি, পড়ালেখায় বিপাকে শিক্ষার্থীরা বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন ঈদগাঁওতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রিজভী’কে বিএনপি’র  ভারপ্রাপ্ত মহাসচিবের করায়  তারেক  রহমানকে ধন্যবাদ জানিয়ে জেলা বিএনপির বিশাল মিছিল খরনায় বিএনপি নেতার পিতার কবর জিয়ারত করলেন খোরশেদ আলম বান্দরবান সিমান্তে সড়কে দুর্ঘটনায় নিহত ১আহত তিন পোকখালীতে মাদক প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা কমিটির পরিচিতি সভা সম্পন্ন বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ

রিজভী’কে বিএনপি’র  ভারপ্রাপ্ত মহাসচিবের করায়  তারেক  রহমানকে ধন্যবাদ জানিয়ে জেলা বিএনপির বিশাল মিছিল

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। এ উপলক্ষে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ক্রসিং এলাকায় বর্ণাঢ্য স্বাগত মিছিল ও সমাবেশ করেছে দলটির দক্ষিণ জেলা শাখা।শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মহাসড়কের ক্রসিং চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে বের হওয়া বিশাল মিছিলে দক্ষিণ চট্টগ্রামের আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় ‘রিজভী আহমদ এগিয়ে চল, আমরা আছি তোমার সঙ্গে সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন নেতা-কর্মীরা। মিছিল ঘিরে আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর রাজনৈতিক আবহ।

এর আগে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা রুহুল কবির রিজভী আহমদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের প্রশংসা করেন। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, রুহুল কবির রিজভী আহমদ বিএনপির দুঃসময়ের নেতা। দলের কঠিন সময়ে তিনি কখনো পিছু হটেননি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি দল ও নেতা-কর্মীদের পাশে থেকেছেন। তাঁর মতো পরীক্ষিত নেতাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আসহাব উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য আমিনুর রহমান চৌধুরী, মাস্টার মোহাম্মদ লোকমান, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, হাজি মো. রফিকুল আলম, মাস্টার মোহাম্মদ রফিক, সাজ্জাদুর রহমান, সরওয়ার হোসেন মাসুদ, জাহাঙ্গীর কবির, জাগির আহমদ, মোজাম্মেল হক বেলাল, জসিম উদ্দিন, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, শেফায়েত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলু, ইখতিয়ার হোসেন চৌধুরী ইফতু, খন্দকার হেলাল উদ্দিন, মেহেদী হাসান সুজন, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন, শাহাদাৎ হোসেন সুমন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন সুমন, জেলা বিএনপি নেতা ইব্রাহীম খলিল, এহসানুল মৌলা, আকম মোজাম্মেল হক,আব্দুল মঈয়ুম চৌধুরী ছোটন, রফিক ডিলার, অ্যাডভোকেট আবু তাহের, এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, এম এ রহিম, অ্যাডভোকেট এরফানুর রহমান, গিয়াস উদ্দিন হিরু, মাস্টার ফরিদুল আলম ও শহিদুল্লাহ খান,সাইফুল ইসলাম, জঙ্গলখাইন ইউনিয়ন  বিএনপি নেতা খোরশেদ আলম,  খোকন,গাজী ফোরকান,জিয়াউল কাদের জিয়া,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির,শাখাওয়াত হোসেন মিশু,আব্দুল আজীম,সদস‍্য মোফাচ্ছল হোসেন জুয়েন,শফিউল আলম চৌধুরী,রিফাত উদ্দিন চৌধুরী ও শহিদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা