• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

নাইক্ষ্যংছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেম্বার আরিফ উল্লাহ ছোট্ট। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলীম বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার সোহেল, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউনুস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক জিয়া ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান।

সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জহির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল বহুদলীয় গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। বর্তমান সময়েও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে দলের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা