• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Headline
আইপিএফটি নিয়ে পিনাকী ভট্টাচার্যের বক্তব্য: তথ্য, বাস্তবতা ও একজন সাবেক সেনা কর্মকর্তার প্রতিক্রিয়া রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকো ভেঙে জনদুর্ভোগ, সেতু নির্মানের দাবী জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকো ভেঙে জনদুর্ভোগ, সেতু নির্মানের দাবী বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ির জাসাস রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ির জাসাস ঈদগাঁও-ইসলামাবাদে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ির মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা সুপার মওঃ নুরুজামানের পূনরায় যোগদান

পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনা

Reporter Name / ৬১ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরীকে পার্বত্য জেলার বান্দরবানে রাজকীয় সংবর্ধনা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজকীয় সংবর্ধনা দিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার (০১ সেপ্টেম্বর)  দুপুরে সড়কপথে চট্টগ্রাম থেকে বান্দরবানে পৌঁছান সাচিংপ্রু জেরী। জেলার প্রবেশমুখ হলুদিয়া এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে তাঁকে স্বাগত জানান। পরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাঁকে শহরে নিয়ে যাওয়া হয়।

শোভাযাত্রার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতা-কর্মী ও সাধারণ মানুষ মন্ত্রীকে ফুল ছিটিয়ে এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ উপলক্ষে শহর ও গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শতাধিক তোরণ নির্মাণ করা হয়।মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাচিংপ্রু জেরীর প্রথম বান্দরবান সফর ঘিরে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে শহরের প্রেসক্লাবের সামনে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী বলেন, সম্প্রীতির জেলা বান্দরবান—এটি বলা সহজ। কিন্তু শান্তি ও সম্প্রীতি রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।তিনি বলেন, পার্বত্য অঞ্চল শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং রাষ্ট্রীয় নীতি ও দিকনির্দেশনা অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে শান্তি ও সম্প্রীতি খুবই গুরুত্বপূর্ণ।সাচিংপ্রু জেরী আরও বলেন, বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পার্বত্যবাসীর কল্যাণে আমাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় পার্বত্য জেলাগুলোও এগিয়ে যাবে।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সাচিংপ্রু জেরীর দায়িত্ব গ্রহণ পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তাঁর নেতৃত্বে বান্দরবানের যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনসহ সামগ্রিক উন্নয়নে নতুন গতি আসবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

একই সঙ্গে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈ প্রু, মুজিবুর রশিদ, মশিউর রহমান মিঠুন ও মো. জাহাঙ্গীর আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।গত ২১ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন রাজপুত্র সাচিংপ্রু জেরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা