• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

ঈদগাঁওতে দ্বিতীয় দিনে অলিগলিতে ইউএনওর অভিযান, স্বস্তি ফিরেছে জনমনে

Reporter Name / ৩৯ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও বাজারে যানজট নিরসন ও চলাচলের পথ সুগম করতে দ্বিতীয় দিনেও পরিচালিত হলো ফুটপাত দখলমুক্তসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। 

এই অভিযানের ফলে দীর্ঘদিনের ভোগান্তি শেষে স্বস্তি ফিরে এসেছে সাধারণ পথচারী,ক্রেতাদের মাঝে। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ উদ্যোগকে সাধুবাদ জানালো ঈদগাঁওবাসী।

২ সেপ্টেম্বর ( বুধবার) সকাল ১১টার পর থেকে সন্ধ্যা পযন্ত ঈদগাঁও বাজারে বিভিন্ন পয়েন্ট অভিযান পরিচালনা করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা। সাথে ছিলেন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী,জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি ও ঈদগাঁও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদু জব্বার সহ পুলিশ,আনচার সদস্য,পরিষদে গ্রাম পুলিশ সদস্যগণ। 

ঈদগাঁও বাজারের বাঁশঘাটা সড়ক,মাছ বাজার সড়ক,পশ্চিমের তরকারী বাজার সড়ক,হাসপা তাল সড়কসহ বাজারের প্রধান সড়কে ফুটপাত দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের কবলে থাকায় প্রতিনিয়ত চরম যানজটের সৃষ্টি হতো। কেনাকাটা করতে আসা নারী পুরুষ,পথচারীদের হাঁটার মত ন্যূনতম জায়গা থাকতো না। যত্রতত্রে পন্যসামগ্রী বিক্রিসহ উপরের অংশে চট বা টিন দেয়ার কারনে যানবাহন চলাচলে পযাপ্ত জায়গা নেই। পথচারী এবং কেনাকটার লক্ষে বাজারে আসা লোকজনদের নানামুখী সমস্যায় পড়তে হয়। 

জনভোগান্তি দূর করতে অবশেষে দ্বিতীয় দিনেও অভিযান করে উপজেলা প্রশাসন। প্রথম দিনের মতো ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও সকাল থেকে ডিসি সড়কের দুপাশের অবৈধ শেড এবং দোকানের বর্ধিত অংশ,অস্থায়ী দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে যোগ হলো এস্কেভেটর।

অভিযানের পরপর জেলার ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজারের বিভিন্ন অলিগলিতে খোলামেলা পরি বেশ রুপ লাভ করেছেন। পথচারীরা জানান, বহু দিন পর হলেও বাজারের সৌন্দর্য ফিরে এসেছে।
পুরাতন এই বাজারের স্বাভাবিক পরিবেশ ধরে রাখতে উচ্ছেদ অভিযান নিয়মিত বজায় রাখার দাবী সচেতন মহলের। 

সাংস্কৃতিক কর্মী কুতুব উদ্দিন চৌধুরী জানালেন,
স্বাধীনতার দীর্ঘবছর পর ঈদগাঁও বাজারে এমন অভিযান চোখে পড়েনি। উপজেলা প্রসাশনকে ধন্যবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা