• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে নাগরিক সম্পৃক্ততা নিয়ে তথ্য বিনিময় কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রাজস্থলীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ করেছেন ইউএনও। ডিসি সড়ক যেন অঘোষিত বাসস্ট্যান্ড… ঈদগাঁওতে দীর্ঘবছরেও বাস টার্মিনাল নেই, সড়ক জুড়েই ভোগান্তি বান্দরবানো সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ সমাপনী: দেশীয় কুটির শিল্প রক্ষার আহ্বান নাইক্ষ্যংছড়িতে সুপেয় নিরাপদ পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ঈদগাঁও ইউনিয়ন পরিষদ উদ্যােগে তিনচাকার বিভিন্ন যানবাহনের লাইসেন্স বিতরণ বিলাইছড়িতে নবাগত ইউএনওর সঙ্গে কার্বারী সমিতির সৌজন্য সাক্ষাৎ বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে  বিদায় ও বরণ সংবর্ধনা 

তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক

Reporter Name / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামায় বাংলাদেশ খেলাফত মজলিসের বান্দরবান দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন,আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে আলেম-ওলামাদের কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি এবং মিথ্যা মামলা দিয়ে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। তিনি বলেন, পুলিশ বাহিনীর কাজ জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষা করা। কিন্তু বিগত সরকার নিজেদের দলীয় স্বার্থে তাদের ব্যবহার করে ‘লীগ বাহিনী’তে পরিণত করেছিল। বর্তমান সরকারকে হুশিয়ারি দিয়ে বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান যেন এমন কোনো পথে পা বাড়িয়ে আরেকটি শেখ হাসিনা তৈরি না হন। বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে লামা পৌর বাস টার্মিনালে বাংলাদেশ খেলাফত মজলিসের বান্দরবান দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।আল্লামা মামুনুল হক আরও বলেন, এক মা দুই সন্তান জন্ম দিলেন, এর মধ্যে এক সন্তান বৈধ হলে আরেকজন কীভাবে অবৈধ হয়? ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে গণভোটে ৭০ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হওয়ার পরও বর্তমান সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা শুরু করেছে। কোনো তালবাহানা না করে দ্রুত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করুন।সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে তেল, বিদ্যুৎ ও সারের সংকট চরম আকার ধারণ করেছে। অথচ সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা সংসদে বসে বুক ফুলিয়ে বলছেন যে দেশে কোনো ঘাটতির নেই। অথচ বাস্তবে মাঠপর্যায়ে কৃষকরা সার পাচ্ছেন না, আর বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত।বান্দরবান দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। দলের কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা সেক্রেটারি ডা. মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান। এ ছাড়া ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় উলামায়ে কেরাম সমাবেশে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা