• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

Reporter Name / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় অসহায়, দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৪ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসব ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আল-মামুন জানান, ২০২৫-২৬ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় এলাকার অসহায়, দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের আবেদনের ভিত্তিতে এসব সহায়তা প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে ৫৪ জন উপকারভোগীর প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঢেউটিন ও চেক তুলে দেন।

এ সময় ইউএনও মো. এনামুল হাসান বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য এসব সহায়তা দেওয়া হয়েছে। আপনারা এ ঢেউটিন ও অর্থ নিজ নিজ প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন।” একই সঙ্গে তিনি দেশ ও সরকারের জন্য দোয়া করার আহ্বান জানান।

চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আল-মামুন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, বিএনপি নেতা সাইফুদ্দিন বাহাদুর, ছাত্রনেতা ওছাইমং ছোট, শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা