• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

পটিয়া আদালত ভবন নির্মাণে মাননীয় সংসদ সদস্যের আন্তরিক ও কার্যকর ভূমিকা অপরিসীম

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের 

পটিয়া আদালত ভবন নির্মাণ পটিয়াবাসী তথা বোয়ালখালী, আনোয়ারা চন্দনাইশ, কর্ণফুলী ও আংশিক বন্দর থানার বিচারপ্রার্থী  জনগণ ও আইনজীবী সমাজের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি। এই দাবি বাস্তবায়নে মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এনামুল হক এনাম মহোদয়  শুরু থেকেই অত্যন্ত আন্তরিকতা ও সক্রিয়তার সঙ্গে ভূমিকা পালন করে আসছেন।

পটিয়া আদালত ভবন নির্মাণের বিষয়টি তিনি ইতোমধ্যে দুইবার মহান জাতীয় সংসদে উপস্থাপন করেছেন। পাশাপাশি, সংশ্লিষ্ট  মন্ত্রণালয়, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি বিষয়টিকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়েছেন।

সম্প্রতি এ বিষয়ে মাননীয় সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি আদালত ভবন নির্মাণের ব্যাপারে তাঁর দৃঢ় আগ্রহ ও আন্তরিকতার কথা পুনর্ব্যক্ত করেন। তাঁর ধারাবাহিক প্রচেষ্টা ও কার্যকর উদ্যোগ আমাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

, একজন জনপ্রতিনিধি হিসেবে পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের  পাঁচটি উপজেলার মানুষের দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণে তাঁর অবিচল প্রচেষ্টা, আন্তরিকতা ও কার্যকর পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে পটিয়া আইনজীবী সমিতি বিশ্বাস করে,,, 

আইনজীবী সমিতির সম্মানিত নেতৃবৃন্দের সহযোগিতা এবং সরকারের সংশ্লিষ্ট মহলের সার্বিক সহায়তায় মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে পটিয়া আদালতের জন্য একটি আধুনিক ও স্থায়ী আদালত ভবন নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়িত হবে—এটাই আমাদের প্রত্যাশা করছেন পটিয়া আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক এডভোকেট  মোহাম্মদ এমদাদ উল্লাহ  চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা