• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পানিতে ডুবে এহসানুল করিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমতলীর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এহসানুল করিম ওই এলাকার শামসুল আলমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে এহসানুল করিম বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত একটি খালে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাকে পানি থেকে উদ্ধার করে দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু এহসানুল করিমের অকাল মৃত্যুতে পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ সংবাদ লেখা পর্যন্ত শিশুটির দাফন কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা