• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Headline
ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁওতে টমটম-মিশুক চালকদের চার দফা দাবী, ইউএনওর কাছে স্মারকলিপি কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের  মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়া পৌর সদরে ফুটপাতে অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদ অভিযান ইসলামাবাদে লাইসেন্স প্রদানে হয়রানি বন্ধে চালকদের সমাবেশ ও বিক্ষোভ রাঙ্গামাটিতে  হত্যা মামলায় আসামি মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড

ঈদগাঁওতে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা 

Reporter Name / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও বাজার ও বাসস্টেশন এলাকায়  বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদের ঘাটতি থাকায় ৭টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের বাসস্টেশন এবং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।

​অভিযানকালে হোটেল ও রেস্তোরাঁ পরিচালনায় নানা অনিয়ম ধরা পড়ে। রান্নাঘর অপরিষ্কার ও অপরিচ্ছন্ন রাখা, খাবার ঢেকে না রাখা এবং প্রয়োজনীয় সনদের ঘাটতি থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানগুলোকে এই অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

​দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ১. হোটেল আল হেরা: ৫০,০০০ টাকা, ২. হোটেল পূর্বাণী: ৩৫,০০০ টাকা, ৩. ফানুশ রেস্তোরাঁ: ৩০,০০০ টাকা, ৪. হোটেল নিউ স্টার: ৩০,০০০ টাকা, ৫. শেরাটন হোটেল: ২৫,০০০ টাকা, ৬. হোটেল ক্যান্ডেল ৭১- ২৫,০০০ টাকা, ৭. ভাই ভাই হোটেল: ১৫,০০০ টাকা

​অভিযান চলাকালীন ব্যবসায়ীদের বাণিজ্যিক কাজে গুরুত্বপূর্ণ সনদগুলো হালনাগাদ রাখাসহ প্রয়োজনীয় লাইসেন্স সংরক্ষণ করার বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ঈদগাঁও থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর একটি চৌকস টিম এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থ রক্ষায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং বিভিন্ন রোগের সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা