• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Headline
ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁওতে টমটম-মিশুক চালকদের চার দফা দাবী, ইউএনওর কাছে স্মারকলিপি কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের  মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়া পৌর সদরে ফুটপাতে অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদ অভিযান ইসলামাবাদে লাইসেন্স প্রদানে হয়রানি বন্ধে চালকদের সমাবেশ ও বিক্ষোভ রাঙ্গামাটিতে  হত্যা মামলায় আসামি মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড

বিজিবির অভিযানে বার্মিজ কারেন্ট জাল সহ আটক-৪

Reporter Name / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৬২ পিস বার্মিজ কারেন্ট জালসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার বাইশফাঁড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টিভি টাওয়ার এলাকায় এ অভিযান চালায়।

আটকরা হলেন- নাইক্ষ্যংছড়ির তুমব্রু উত্তরপাড়ার মৃত নুরুল কবিরের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২২), কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পশ্চিমপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৩), এফডিএমএন ক্যাম্প-৮-এর আব্দুল আমিন (৩০) এবং এফডিএমএন ক্যাম্প-১১-এর মো. সলিম (৩৩)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ী বিওপির একটি টহল দল টিভি টাওয়ার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৬২ পিস বার্মিজ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জাল পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধভাবে সীমান্ত দিয়ে পণ্য আনা-নেওয়া বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের চোরাচালান কিংবা অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের উদ্ধার করা বার্মিজ কারেন্ট জাল ও জব্দ করা সিএনজিসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ প্রেরক
আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
০১৮১৬৯০৪০০৭/০১৭৭৭৬৯৮৩৭৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা