• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

ঈদগাঁওতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৭

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ধর্ষণচেষ্টা মামলার একমাত্র এজাহারনামীয় আসামি, সাজাপ্রাপ্ত দুই আসামি,পরোয়ানাভুক্ত একজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে আরও তিনজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঈদগাঁও থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ইব্রাহিম খলিল প্রকাশ নয়ন (২০) বাঁশঘাটা এলাকার বাসিন্দা। তিনি ঈদগাঁও থানায় ৮ সেপ্টেম্বর দায়ের করা ধর্ষণচেষ্টা মামলার একমাত্র এজাহারনামীয় আসামি। মামলাটিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারাসহ দণ্ডবিধির ৩২৩, ৩২৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার শাহারিয়া শারমিন চেকসংক্রান্ত মামলায় ৪৬ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড ও এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত। একই অভিযানে হেলাল উদ্দিনকে যৌতুক মামলায় এক বছর ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

এছাড়া অপহরণ মামলার সিআর পরোয়ানাভুক্ত আসামি রাসেল উদ্দিন নূরী প্রকাশ জাহাঙ্গীর (২৯)কেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় হারুনুর রশিদ (২৮), বেলাল উদ্দীন (২৮) ও মো. মর্তুজাকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে।

ঈদগাঁও থানার ওসি শিফাতুল মাজদার জানান, অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা