মো. ইসমাইলুল করিম বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় পাশ্ববর্তী জেলা কক্সবাজারের পেকুয়া থেকে ১৫ বছর বয়সী এক মাদ্রাসাপড়ুয়া কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের মগনামা পাড়ার বাসিন্দা মেহেদী হাসান বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতিমধ্যে লামা থানায় অভিযোগ এবং পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে জানান, বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সহ তিন দিন আগে ওই কিশোরী মেহেদী হাসানের সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।এ ঘটনায় অভিযুক্ত ছেলে মেহেদী হাসান ফাইতং ইউনিয়নের মগনামাপাড়ার এলাকায় আজমগীর ও রহিমা বেগম বলে জানা গেছে।পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলেও ঘটনাটির প্রকৃত কারণ ও কিশোরীর বর্তমান অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে পারে।
কিশোরী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে কোনো ছবি প্রকাশ করা হয়নি। তবে মেহেদী হাসান বা কিশোরীটির অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানা থাকলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কিশোরীটির সন্ধানে সহায়তা করতে পারে—এমন নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীকে যথাযথভাবে পুরস্কৃত করা হবে।গোপনীয়তার স্বার্থে পরিচয় প্রকাশ করা হয়নি।অপ্রাপ্তবয়স্ক কিশোরীর নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও পরিবারের আত্মমর্যাদার বিষয়টি বিবেচনা করে তার নাম, বাবা-মায়ের পরিচয়, বসবাসের এলাকা ও যে মাদ্রাসায় সে পড়াশোনা করে এসব তথ্য প্রকাশ করা হয়নি বলে জানান তিনি।