• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Headline
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ঐতিহাসিক যৌথ অধিবেশন সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে-২০ হাজার পিস ইয়াবাসহ -১ কিশোর আটক নাইক্ষ্যংছড়িতে নাগরিক সম্পৃক্ততা নিয়ে তথ্য বিনিময় কর্মশালা অনুষ্ঠিত ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড  ইসলামপুরে জায়গা বিরোধে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন! প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি লুৎফুর রহমান কাজল  নাইক্ষ্যংছড়ি বাজারের নতুন বাজার চৌধুরী তোফায়েল আহমেদ এর নিয়োগে হাইকোর্টের ৬ মাসের স্থগিতাদেশ কার্যকরের নির্দেশ ঈদগাঁওতে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা  নাইক্ষ্যংছড়িতে বাইশারী করলিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দখল ও অনিয়মের অভিযোগ নাইক্ষ্যংছড়িতে বাইশারী করলিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দখল ও অনিয়মের অভিযোগ

নাইক্ষ্যংছড়িতে নাগরিক সম্পৃক্ততা নিয়ে তথ্য বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

নাগরিকদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ‘নাগরিকতা: নাগরিক সম্পৃক্ততা তহবিল’ বিষয়ে তথ্য বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি রেস্টহাউসের সভাকক্ষে এমপাওয়ারমেন্ট প্রকল্প, গ্রাউসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশীজন, সিএসও, সিবিও, সিসিএম ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
প্রকল্প সহায়ক কর্মকর্তা সুইনু প্রু মার্মার সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান। এতে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খুর্শেদ আলম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আব্দুল হামিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন টুক্কু। এ ছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, কারবারি চাইচিং অং মার্মা, মংচহলা মার্মাসহ সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় নাগরিকের অধিকার ও দায়িত্ব, স্থানীয় উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ, জবাবদিহিতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রকল্প সহায়ক মেহেরুন নেছা জানান, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিত ও সমাধানের পাশাপাশি একটি অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তোলাই ‘নাগরিক সম্পৃক্ততা তহবিল’ উদ্যোগের মূল লক্ষ্যের কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা