• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ঐতিহাসিক যৌথ অধিবেশন সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে-২০ হাজার পিস ইয়াবাসহ -১ কিশোর আটক নাইক্ষ্যংছড়িতে নাগরিক সম্পৃক্ততা নিয়ে তথ্য বিনিময় কর্মশালা অনুষ্ঠিত ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড  ইসলামপুরে জায়গা বিরোধে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন! প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি লুৎফুর রহমান কাজল  নাইক্ষ্যংছড়ি বাজারের নতুন বাজার চৌধুরী তোফায়েল আহমেদ এর নিয়োগে হাইকোর্টের ৬ মাসের স্থগিতাদেশ কার্যকরের নির্দেশ ঈদগাঁওতে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা  নাইক্ষ্যংছড়িতে বাইশারী করলিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দখল ও অনিয়মের অভিযোগ নাইক্ষ্যংছড়িতে বাইশারী করলিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দখল ও অনিয়মের অভিযোগ

নাইক্ষ্যংছড়ি বাজারের নতুন বাজার চৌধুরী তোফায়েল আহমেদ এর নিয়োগে হাইকোর্টের ৬ মাসের স্থগিতাদেশ কার্যকরের নির্দেশ

Reporter Name / ৪০ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদদাতাঃ

নাইক্ষ্যংছড়ি
বাজারের নতুন বাজার চৌধুরী নিয়োগের বিষয়ে মহামান্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন।

হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং- ১৮৯১/২০২৬ মামলায় এ আদেশ দেওয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশনা যথাযথভাবে পালন করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাজার ফান্ড প্রশাসক ও চেয়ারম্যান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়েছে, নাইক্ষ্যংছড়ি বাজারের নতুন বাজার চৌধুরী নিয়োগের বিষয়ে আদালত ছয় মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করেছেন।

এছাড়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পূর্বে জারিকৃত খাস কালেকশনের আদেশটিও স্থগিত করা হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।

নথিতে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান জেলা প্রশাসক, নাইক্ষ্যংছড়ি জোনের বিজিবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, কানুনগো/সার্ভেয়ার ও হিসাবরক্ষকসহ সংশ্লিষ্টদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।
মামলার সংশ্লিষ্ট পক্ষ হিসেবে নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৭০ নম্বর নাইক্ষ্যংছড়ি মৌজার বাসিন্দা তোফাইল আহমদ-এর নাম নথিতে উল্লেখ করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ এনামুল হাসান থেকে জানতে চাইলে তিনি ওয়াসআপ এ সংক্রান্ত একটি চিঠি পেয়ে অবগত হওয়ার কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা