• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল ​কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪ মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা দুর্গম এলাকার স্রো জনগোষ্ঠীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে আলীকদম সেনাজোনের মানবিক উদ্যোগ সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক-১ আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ঐতিহাসিক যৌথ অধিবেশন সম্পন্ন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ঐতিহাসিক যৌথ অধিবেশন সম্পন্ন

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে ঈদগাঁও উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

​শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সারাদেশের সঙ্গে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয় নির্দেশনার পর পরই ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য ও কার্যকর পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

​উক্ত কর্মসূচিতে ঈদগাঁও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষকসমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সচেতন জনসাধারণ স্বতঃ স্ফূর্তভাবে অংশ নেন।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ঈদগাঁও বাজার ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে নেমে পড়েন। এসময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে জানানো হয় যে, এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাড়ির আঙ্গিনা, ড্রেন ও নালা, জলাশয়, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, হাট-বাজার এবং ব্যবসাপ্রতিষ্ঠানের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

​অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি আবর্জনামুক্ত ও নিরাপদ ঈদগাঁও উপজেলা গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য যে, অভিযানটি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তিনমাস ব্যাপী সপ্তাহে একদিন করে প্রতি শনিবার চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা