• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Headline
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ঐতিহাসিক যৌথ অধিবেশন সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে-২০ হাজার পিস ইয়াবাসহ -১ কিশোর আটক নাইক্ষ্যংছড়িতে নাগরিক সম্পৃক্ততা নিয়ে তথ্য বিনিময় কর্মশালা অনুষ্ঠিত ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড  ইসলামপুরে জায়গা বিরোধে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন! প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি লুৎফুর রহমান কাজল  নাইক্ষ্যংছড়ি বাজারের নতুন বাজার চৌধুরী তোফায়েল আহমেদ এর নিয়োগে হাইকোর্টের ৬ মাসের স্থগিতাদেশ কার্যকরের নির্দেশ ঈদগাঁওতে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা  নাইক্ষ্যংছড়িতে বাইশারী করলিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দখল ও অনিয়মের অভিযোগ নাইক্ষ্যংছড়িতে বাইশারী করলিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দখল ও অনিয়মের অভিযোগ

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ঐতিহাসিক যৌথ অধিবেশন সম্পন্ন

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: হযরত আল্লামা সুলতান জওক নদভী (রহ.) ও হযরত আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী (রহ.)-এর প্রতিষ্ঠিত আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস ও মজলিসে শূরার ধারাবাহিকতায় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মজলিসে শূরা, মজলিসে উমূমী ও পরীক্ষা কমিটির ঐতিহাসিক যৌথ অধিবেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অধিবেশনটি ২৬শে রবিউল আউয়াল ১৪৪৮ হিজরী মোতাবেক ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকাল ১০টায় ঐতিহ্যবাহী জামিয়াতুন নূর আল-আলমিয়্যাহ বাংলাদেশ, পটিয়া, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আল্লামা ফুরকানুল্লাহ খলিল হাফিজাহুল্লাহ, সভাপতি, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ও পরিচালক, জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম।

অনুষ্ঠান পরিচালনা করেন আল্লামা মহসিন শরীফ, সহকারী মহাসচিব, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ও পরিচালক, আজিজুল উলুম মাদ্রাসা, রাজারকুল, রামু।

উপস্থিত প্রধান দায়িত্বশীল ও ওলামায়ে কেরাম আল্লামা মুফতি ওবায়দুল্লাহ হামজা  মহাসচিব ও প্রতিষ্ঠাতা পরিচালক, জামিয়াতুন নূর আল-আলমিয়্যাহ, বিশেষ অতিথি ছিলেন 

আল্লামা এমদাদুল্লাহ নানুপুরী, সিনিয়র সহ-সভাপতি, আঞ্জুমান ইত্তেহাদুল মাদারিস, আল্লামা শাহ আব্দুল জলিল  মহতমিম, বাঁশখালী সাম্বল মাদ্রাসা,

আল্লামা মাওলানা মুসলিম  সহ-সভাপতি, ফয়জিয়া খলিলিয়া ধলহাই মাদ্রাসা,

আল্লামা লোকমান হাকিম  সহ-সভাপতি, জামিয়া আরাবিয়া মুজাহিরুল উলুম,

আল্লামা কিফায়াতুল্লাহ শফিক  সহ-সভাপতি, জামিয়া ইসলামিয়া, টেকনাফ,

আল্লামা সাইফুদ্দিন কাসেমী,  পরীক্ষা নিয়ন্ত্রক, জামিয়া মাদানিয়া, ফেনী,

 আল্লামা মুফতি আজিজুদ্দিন সহ-সভাপতি, জামিয়া এমদাদিয়া আজিজুল উলুম, আল্লামা সালাহুল ইসলাম  সহ-সভাপতি, জামিয়া ইমাম মুসলিম,

 আল্লামা মুফতি হাফেজ আব্দুল গফুর  শাইখুল হাদিস, জামিয়া আরাবিয়া গুরুকাটা, আল্লামা শেখ আক্তার হোসেন  ইন্সপেক্টর জেনারেল, উম্মে হানি বালিকা মাদ্রাসা, আল্লামা মুফতি এনাম সহ-সভাপতি, বলাগুল মুমিন মাদ্রাসা,

আল্লামা হোসেন আহমদ মহতমিম, বদরকাটা মাদ্রাসা,আল্লামা মুফতি হাসান মুরাদাবাদী  সহ-সেক্রেটারি, তালিমুল ইসলাম মাদ্রাসা,আল্লামা সিরাজুল ইসলাম,  মহতমিম, জামিয়া চাকমারকুল,

আল্লামা মাকসুদ আহমদ  মহতমিম, জামালপুর মাদ্রাসা,আল্লামা রুহুল আমিন সহ-সভাপতি, জামিয়া ছাগলনাইয়া এছাড়াও টেকনাফ, উখিয়া, মহেশখালী, কক্সবাজার, ঈদগাঁও, রামু, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান, লামা, চকরিয়া, পেকুয়া, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, চট্টগ্রাম মহানগর, মীরসরাই, সীতাকুণ্ড ও ফেনীর বিভিন্ন কওমি মাদ্রাসার শতাধিক মহতমিম ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। উক্ত সভায়  আলোচিত বিষয় ও গৃহীত সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন,

কওমি শিক্ষাকে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ ও যুগোপযোগী করতে সিলেবাস আধুনিকায়ন এবং গবেষণামুখী শিক্ষা কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়। বার্ষিক পরীক্ষার তারিখ ঘোষণা

সিদ্ধান্ত অনুযায়ী ১০ শাবান ১৪৪৮ হিজরী থেকে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার প্রতিরোধ কওমি মাদ্রাসা নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার রোধে কার্যকর সাংগঠনিক, প্রশাসনিক ও মিডিয়া সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। মোবাইল ব্যবহার ও আখলাকী সংশোধন,শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের কুফল, সুন্নতের অনুসরণ, ফয়েজ-তাযকিয়া, জিকির-আজকার এবং উত্তম চরিত্র গঠনের বিষয়ে ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সমাপনীদীর্ঘ আলোচনা, মতবিনিময় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পর বাঁশখালী সাম্বল মাদ্রাসার মহতমিম পীরে কামেল আল্লামা শাহ আব্দুল জলিল (দামাত বারাকাতুহুম)-এর দোয়া ও মুনাজাতের মাধ্যমে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ঐতিহাসিক যৌথ অধিবেশনের সফল সমাপ্তি ঘোষণা করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা