• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল ​কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪ মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা দুর্গম এলাকার স্রো জনগোষ্ঠীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে আলীকদম সেনাজোনের মানবিক উদ্যোগ সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক-১ আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ঐতিহাসিক যৌথ অধিবেশন সম্পন্ন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ঐতিহাসিক যৌথ অধিবেশন সম্পন্ন

​কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঈদগাঁওয়ের ৪ জন। একই ঘটনায় গাড়িতে থাকা আরও অন্তত চার যাত্রী মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন কলেজ বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বিয়ের বহরে থাকা অপর একটি গাড়িতে থাকা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে বিয়ের অনুষ্ঠান শেষ করে গাড়ি যোগে ঈদগাঁওয়ে ফিরছিলেন তারা। পথিমধ্যে রোববার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলীর কলেজ বাজার এলাকায় পৌঁছালে তাদের বহন কারী গাড়িটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পথে ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয় এবং গাড়ির আরও ৪ যাত্রী আশঙ্কাজনক অবস্থায় পড়েন।

​নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন, ঈদগাঁও বাসস্টেশনের নূর জাহান প্লাজার মালিক পোকখালী গোমাতলীর বাসিন্দা ফেরদৌস আলম ফিরোজ (তিনি ঈদগাঁও স্টেশনের তারেক মেডিকো স্বত্বাধিকারী তারেকের পিতা), গাড়িচালক মুন্না, ঈদগাঁওয়ের মাইজ পাড়ার বজল মেম্বারের চাচাতো বোন মিমতা ও মোর্শেদ। অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর আহত ৪ যাত্রীকে তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে জরুরি ভিত্তিতে তাদের নিবিড় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

​দুর্ঘটনার খবর পাওয়ার পরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ঈদগাঁও থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন। তিনি হাসপাতালে উপস্থিত থেকে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ,পরিচয় শনাক্তকরণ ও স্বজনদের সার্বিক সহযোগিতা প্রদানে নিরলস কাজ করে যাচ্ছেন।
শিক্ষক মামুনর রশিদ জানান, তাঁর চাচাত বোন  মিমতাও ভাই মোর্শেদসহ ৪জন নিহত হয়েছেন সড়ক দূর্ঘটনায়।

​এদিকে দুর্ঘটনার খবর এবং হতাহতদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঈদগাঁও উপজেলায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আনন্দঘন অনুষ্ঠান শেষে প্রিয় জনদের এমন আকস্মিক অকালমৃত্যু ও কয়েক জনের জীবনের ঝুঁকির খবরে এলাকায় গভীর শোক ও স্তব্ধতা নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা