এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে
প্রতিবছরের ন্যায় এ বছরও লোহাগাড়ার চুনতি সীরাতুন্নবী (সা:) মাহফিলে হাজার হাজার ধর্ম প্রাণ মুসল্লীদের ঢল নেমেছে। সীরাত ময়দানটি যেন লোকে লোকারণ্য।
দেখা যায়,ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা) মাহফিলে কক্সবাজারের ঈদগাঁও উপজেলাসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার গ্রামীন জনপদের অসংখ্য লোকজনের সমাগম ঘটেছে। মাহফিল প্যান্ডেলসহ পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। এমনকি মাঠের বাহির অংশে চুনতির গেইট থেকে মুন্সেফ বাজার পযন্ত হরেক রকম জিনিসপত্রের ভ্রাম্যমান দোকান পাঠে ভরপুর। বৃষ্টিকে উপেক্ষা করে আখেরী মোনাজাতে ছুটে এসেছেন লোকজন।
জানা যায়,১২ সেপ্টেম্বর মাহফিলের সমাপনী দিনে সকাল ৯টা থেকে অধিবেশন শুরু হয়েছে। বিশেষ মেহমান হিসেবে ছিলেন, চট্টগ্রাম ১৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। সমাপনী দিবসে তাশরীফ পেশ করবেন ড. মাওলানা বি.এম মুফিজুর রহমান আজহারী, আলহাজ শাহ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদবী, আলহাজ ড.মাওলানা আ.ফ.ম খালেদ হোসাইন,মুফতি মাওলানা আলী হাসান ওসামা, আলহাজ ড.হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি ও আলহাজ্ব মাওলানা আবদুল্লাহ আল আমিন।
রবিবার সকাল ৫টা ৮ মিনিটে মোনাজাত শুরু করেন। মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে মুখ রিত হয়ে উঠে পুরো সীরাত ময়দান। অনেকেই অঝর নয়নে কান্নায় ভেঙে পড়েন।
২০২৬ সালের ২৫ আগষ্ট থেকে ৫৬ তম চুনতিতে আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী শুরু হয়েছে। প্রতিদিন বাদে আসর হতে বিভিন্ন বিষয় ভিত্তিক দেশের নামকরা ওয়ায়েজগন তাশরিফ এনেছেন এ মাহফিলে।
সূত্র মতে,সীরাতুন্নবী (সা:) তথা আল কুরআনের শিক্ষা ও মহানবী ( সা:) জীবনাদর্শ ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষে সর্বপ্রথম ১৯৭২ সালে পবিত্র রবিউল আউয়াল মাসে হযরত হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা (রাহ.আ.) সীরাতুন্নবী (স.) নামে ১৯ দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিলেের গোড়া পত্তন করেন। সে থেকে নিয়মিত মাহফিল প্রতিবছর সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।
হয়রত শাহ সাহেব কেবলা ( রা:) কতৃক প্রবর্তিত সীরাত মাহফিল বিশ্বব্যাপী সুন্নাতের প্রচার প্রসার ও প্রতিষ্ঠার লক্ষে জাগরণ মুখর একটি সুমহান কার্যকরী পদক্ষেপ। ১৯ দিন ব্যাপী স্থায়ী মাহফিলের অনুষ্ঠান সূচীর আলোচ্য বিষয়াদি পর্যালোচনা করলে এ সত্য পরিষ্কার হয়ে উঠবে। সীরত আরবী শব্দ এর অর্থ চরিত্র,জীবন ব্যবস্থা জীবনের অবলম্বন, জীবন ব্যাপী ঘটনাবলী ইত্যাদি। এই মাহফিলে দিশেহারা তৌহিদী জনতা এক প্লাটফর্মে জড়ো হয়ে বিনা দ্বিধায় খোদাদ্রোহী মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সুযোগ পায়।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ১৯ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিলে সীরাতুন্নবী (সাঃ) এর প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত আলেমেদীন আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ ( রাহ.আ.) দক্ষিণ চট্টগ্রামের ইতিহাস প্রসিদ্ধ বুজুর্গানে দ্বীনের আবাস ভূমি চুনতি গ্রামে ১৯০৭ ইংরেজীতে এক মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। প্রসিদ্ধ দারুল উলুম আলিয়া মাদ্রাসা এবং উপমহাদেশের বিখ্যাত কলিকাতা আলিয়া মাদ্রাসা শিক্ষা গ্রহণ করেন। তিনি ইলম,আমল, ইমান এবং ইবাদতের জন্য সবসময় আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করতেন।