• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ক্যাংঘরের সামনে কাঠ ব্যবসায়ী বাবুল কে জবাই করে হত্যা সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত রোমাঞ্চকর টাইব্রেকারে রাঙামাটি সদরকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও….. পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়  অচিরেই সরকারিকরণ করা  হবে: এমপি এনামুল হক দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাও
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নের অংশ হিসেবে ঈদগাঁও উপজেলায় বর্ণাঢ্য ও ব্যাপক ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। সম্প্রতি ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপজেলা নির্বাহী  কর্মকর্তা মংচিংনু মারমার নেতৃত্বে  যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়াসহ অনেকে অংশ নেন। ৫টি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নির্দেশনা প্রদান করা হয়েছে।

​বাড়িঘর, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এবং ফুলের টব, ড্রাম, পরিত্যক্ত টায়ার কিংবা ছাদে জমে থাকা পানি প্রতি ৭ দিন পরপর নিয়মিত পরিষ্কার করতে হবে, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে প্রতিটি পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালাতে হবে, ঈদগাঁও বাজারের সব ব্যবসায়ী ও স্থানীয় ইউনিয়ন পরিষদকে সাথে নিয়ে বাজারের নর্দমা ও বর্জ্য নিয়মিত অপসারণ করতে হবে, যাতে কোনভাবেই মশার প্রজননস্থল তৈরি হতে না পারে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবা, মশারি নিশ্চিতকরণ এবং সামগ্রিক রোগী ব্যবস্থাপনার সক্ষমতা আরও জোরদার করতে হবে ও প্রতি শনিবার নিয়মিতভাবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নিজ নিজ আঙিনা পরিষ্কারের কাজ তদারকি করার জন্য একটি বিশেষ মনিটরিং টিম গঠন করা হবে। 

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টকর্তাগণ আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং এই নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে ঈদগাঁও উপজেলাকে ডেঙ্গুমুক্ত রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা